[ দেশজুড়ে ]
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নড়াইল জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সুলতান মোল্লা (৭০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ সংষর্ঘ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পুরুলিয়া ইউপির চাঁদপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল মোল্লা এবং প্রতিপক্ষ শরিফুল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবত স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে জামাল মোল্লার সমর্থিত লোকজন শরিফুল ও সুইট সমর্থিত লোকজনের ওপর অতর্কিত হামলা করলে শরিফুল ও সুইট সমর্থিত সুলতান মোল্লা গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!