মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-নড়াইল যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মী শুভ সরকার জানান, বৃদ্ধ হারেজ মোল্যা বাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল যাত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাইকেল চালকের মৃত্যু হয়। তার ব্যবহৃত বাই সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারণে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দুপাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
.png)
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। হারেজ মোল্যা (৮০) বাড়ি গিলাতলা, বসুপটি।