মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে এ কর্মবিরতি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাটরির শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল কম পাওয়া এবং ফ্যাক্টরির এডমিন ম্যানেজার মো. হযরত আলীর অপসরণের দাবিতে শ্রমিকরা ফ্যাক্টরির বাইরের গেইটে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করেন।
.png)
সকাল ১০টার দিকে সেনাবাহিনীর টহল টিম খবর পেয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করার চেষ্টা করলে শ্রমিকরা গেইটের তালা খুলতে অস্বীকৃতি জানায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গেটের ওপর দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙে ফ্যাক্টরিতে প্রবেশ করে। পরবর্তীতে সোয়া ১০টার দিকে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিকদের টিফিন বিল ডিসেম্বর মাসে সমন্বয় করা এবং এডমিন ম্যানেজারকে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রমিকরা ঐ সিদ্ধান্ত মেনে নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করে দুপুর ২টার দিকে যার যার গন্তব্যে চলে যায়। মালিকপক্ষ ফ্যাক্টরি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন।
শ্রমিকরা টিফিন বিল, হাজিরা বোনাস ও এডমিন ম্যানেজাজের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন ও বিষয়টি সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে আগামীকাল উৎপাদন কাজে যোগ দেবেন বলে জানা যায়।