[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটের কালাই উপজেলার হাজিপাড়া মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আনছার (৫২) কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলী আনছার মোটরসাইকেল নিয়ে কালাই থেকে বোনের বাড়ি মাছ নিয়ে ক্ষেতলাল উপজেলার শালবন যাচ্ছিলেন। পথিমধ্যে হাজীপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আনছার নামের ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বোনের বাড়ি যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!