মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মালেরকান্দি এলাকার মতিউর রহমান মাল ও আনোয়ার মাল-এর বিরোধ চলে আসছে।
.png)
এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় আবারো উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। সংঘর্ষের মধ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ হয়। এতে ৩জন গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে আরো ৭ জন আহত হন।
বোমায় আহতরা হলেন মালেরকান্দি এলাকার বাদশা মাল-এর ছেলে মো. আল আমিন মাল (১৮), সিকান্দার মাল-এর ছেলে সুলায়মান মাল (১৮) ও বাচ্চু মাল (৫০)।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।