ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ডোবায় মিলল বিশাল আকৃতির অজগর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৩ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে ডোবায় মিলল বিশাল আকৃতির অজগর
উদ্ধারকৃত অজগর -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত ডোবায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে এ অজগরটি ধরেন স্থানীয়রা। অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, ভোরে মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান তারা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।

গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা একটি ডোবা থেকে ওই অজগরটি ধরেন। পরে সকাল ৯টার দিকে অজগরটি তার কাছে হস্তান্তর করা হয়। ঢাকা থেকে একটি টিম অজগরটি নেয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!