ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওজু করতে গিয়ে জামাইয়ের ঝুলন্ত মরদেহ পেলেন শাশুড়ি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১৩ নভেম্বর ২০২৪
ওজু করতে গিয়ে জামাইয়ের ঝুলন্ত মরদেহ পেলেন শাশুড়ি
মরদেহ -ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জুবায়ের আহমদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের চতুল সরুফৌদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমদ পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল বারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক তিন বছর আগে জুবায়ের আহমদের সঙ্গে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের হুসন আহমদ ওরফে ফেড়াইর মেয়ের বিয়ে হয়। বুধবার ভোরে ফজর নামাজের জন্য ওজু করতে গেলে জুবায়েরের শাশুড়ি একটি গাছের ডালের সঙ্গে জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ির লোকজনকে জানান। পরে এলাকাবাসী পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে।

Advertisement

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!