ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ১৩ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় একটি ফোম কারখানায় আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার আব্দুল আজিজ।

Advertisement

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!