[ দেশজুড়ে ]
চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুস সামাদ। ছবি: ডেইলি বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের ঘটনায় রুজুকৃত মামলায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা বিলপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সামাদ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের ঘটনায় আব্দুস সামাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়। সেই মামলায় এসআই সজল চন্দ্র পালের নেতৃত্বে আজ বিকেল ৩টার দিকে চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা বিলপার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!