ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় রাইস মিলে বয়লার বিস্ফোরণ, নিহত ১

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ১৫ নভেম্বর ২০২৪
ভোলায় রাইস মিলে বয়লার বিস্ফোরণ, নিহত ১
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে আল-আমীন নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইসমিলে এ ঘটনা ঘটে। নিহত মো. আল-আমীন চর আফজাল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন -মিলটির মালিক মনির মুন্সি এবং আল-আমীনের বড় ভাই ফিরোজ। তারা তিনজনই ওই মিলের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে মিলের বয়লার মেশিন বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। এ সময় ঘটনাস্থলেই আল-আমীন মারা যান। মনির এবং ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।

Advertisement

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!