ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলজেরিয়া দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত সিলেটে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ১৫ নভেম্বর ২০২৪
আলজেরিয়া দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত সিলেটে
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

সিলেট পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়া দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত H. E. Dr. আবদেলুহাব সউদানি।

শুক্রবার বিকেলে H. E. Dr. আবদেলুহাব সওদানি সপরিবারসহ সড়কপথে সিলেটের বড়শলাস্থ  গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে যান। সেখানে তিনি আজ রাত্রীযাপন করবেন।

জানা গেছে, মান্যবর রাষ্ট্রদূত আগামীকাল শনিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর সিলেট সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এই মান্যবর রাষ্ট্রদূত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!