[ দেশজুড়ে ]
পানিতে ডুবে প্রাণ গেল আনাইতার
ছবি: প্রতীকী
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. আনাইতা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আনাইতা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু আনাইতা। এসময় অসাবধানতাবশত উঠান সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন স্বজনেরা। একপর্যায়ে ওই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক শিশু আনাইতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তবে ওই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!