ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ভেতরে পড়েছিল হেলপারের রক্তাক্ত দেহ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১৬ নভেম্বর ২০২৪
বাসের ভেতরে পড়েছিল হেলপারের রক্তাক্ত দেহ
কোতয়ালী থানা। ফাইল ফটো

যশোরে যাত্রীবাহী বাসের ভেতর থেকে হেলপার বাপ্পি হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের মনিহার এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাপ্পি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল বাসটি। গাড়িতে বাপ্পি একাই ছিল। সকালে চালক ও সুপারভাইজার এসে বাসের দরজা দিয়ে ভেতরে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন। পরে বাপ্পির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!