ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনারগাঁয়ে পুলিশি অভিযানে ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৬ নভেম্বর ২০২৪
সোনারগাঁয়ে পুলিশি অভিযানে ৩ ডাকাত গ্রেফতার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামের আক্কেল আলীর ছেলে রাব্বানী হাসান মুন্না, বন্দর উপজেলার লক্ষণখোলা গ্রামের মনা মিয়ার ছেলে হাবিব ও নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার এলাকার মনির সরদার। তারা গত ৫ নভেম্বর রাতে দৈলেরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৈলেরবাগ এলাকায় গত ৫ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল মানিক মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় সজিব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে গ্রেফতার করে। এছাড়া হাসান নামের আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যান। গুলিবিদ্ধ ডাকাত সজিব হোসেন মুছাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

Advertisement

ডাকাত সজিবকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে করলে তিনি ডাকাতির প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। রিমান্ডের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত রাব্বানী হাসান মুন্না, হাবিব ও মনির সরদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ডাকাতির প্রস্তুতি মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা ডাকাতদলের সক্রিয় সদস্য। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!