[ দেশজুড়ে ]
ফের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ঢাকা ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত হংকং’র মালিকানাধীন এ্যক্টর স্পোর্টিং লিমিটেডের শ্রমিকরা।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কারখানার ভেতরে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, অক্টেবর মাসের বেতন এখনো পরিশোধ করেনি এ্যক্টর স্পোর্টিং লিমিটেড। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং বেতন দ্রুত দেওয়ার দাবিতে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানালে শ্রমিকরা ফ্যাক্টরির এজিএম সায়েমের অপসারণ দাবি করেন। বিকেল ৪টার দিকে এজিএম সায়েম ফ্যাক্টরি থেকে বের হয়ে গেলে কাজে যোগদান করেন শ্রমিকরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!