মৃত বৃদ্ধ মোতাহার একই ইউনিয়নের বগিরচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনা বাজারে জেনারেটরের ব্যবসা করতেন বৃদ্ধ মোতাহার। প্রতিদিন তিনি রাত ১১টার মধ্যেই বাড়িতে ফিরতেন। তবে শনিবার রাত ১১টার পরেও তিনি বাড়িতে না ফেরায় ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর মিলে তাকে খোঁজ করতে বের হন। এরপর তারা স্থানীয় বয়াতি বাড়ি সংলগ্ন সড়কের ওপর বৃদ্ধ মোতাহারকে নিজের লুঙ্গি দিয়ে ডাকা অবস্থায় দেখতে পান। পরে তারা মোতাহারের শরীর থেকে লুঙ্গি সরিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর থানায় খবর দেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।