[ দেশজুড়ে ]
পাচারকারীর জুতায় মিলল ১ কোটি টাকার সোনার বার
পাচারকারীর জুতায় মিলল ১ কোটি টাকার সোনার বার। ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দ্বিজেন ধর (৩৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
রোববার (১৭ নভেম্বর) পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়। বিকেলে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরা চালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পাচারকারীর পায়ের জুতার সোল্ডে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থার ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যা ওজন ১১৬৬.৭১ গ্রাম, বর্তমান বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!