[ দেশজুড়ে ]
গাছে ঝুলছিল রাজ্জাকের মরদেহ
ছবি: প্রতীকী
দিনাজপুরের পার্বতীপুরে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নামাজের জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রাজ্জাক। সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে সার দেওয়ার সময় কবরস্থান সংলগ্ন বাঁশঝাড়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
.png)
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!