[ দেশজুড়ে ]
ভোলায় বিপুল পরিমাণ জাটকা ও শাপলাপাতা মাছ উদ্ধার
২০ হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ ও ১০০ কেজি শাপলাপাতা মাছ উদ্ধার। ছবি: সংগৃহীত
ভোলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ৮০০ কেজি জাটকা ইলিশ ও ১০০ কেজি শাপলাপাতা মাছ উদ্ধার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
সোমবার (১৮ নভেম্বর) রাতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় ও মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, জেলায় তিনটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ ও তিনটি ট্রাকসহ ছয়জনকে আটক করা হয়।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, উদ্ধার করা জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!