নিহত আজাহারুলের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়।
সহকর্মী লাইনম্যান মো. ইউসুফ আলী বলেন, সদর উপজেলার ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে আজাহারুল ও আমি কাজ করতে যাই। এসময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে বিদ্যুতায়িত হয়ে আজাহারুলের সারা শরীর পুড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আবতাব জিলানী বিষয়টি নিশ্চিত বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বলেন, আজাহারুল যেখানে কাজ করছিলেন, সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিলেন। ওই কাজটি করার ব্যাপারে তিনি অফিসকে জানাননি। এমনকি তার সঙ্গে থাকা সুপার ভাইজারকেও জানাননি। না বলেই চালু লাইনে কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটল।