বুধবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষ) দরগা গেটে ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এই মুক্ত আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাজেদ আহমদ, সিলেট মহানগরের সভাপতি মাহমুদ, সিলেট মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকির আহমদ ও সিলেট জেলার সভাপতি নুরুল আহমদ প্রমুখ।
.png)
মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছে। দেশি-বিদেশি শোষক লুঠেরাদের লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই করে গেছে। ছাত্রলীগ যেমন মানুষের টাকা-পয়সা নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করছে, আমাদের ছাত্র অধিকার পরিষদ যেন তা না করে।’
এছাড়া ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দলের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান বক্তারা।