ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে ভূমিকম্প অনুভূত

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২১ নভেম্বর ২০২৪
রংপুরে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিল। তবে, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। তবে, ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!