[ দেশজুড়ে ]
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে মূর্তি ভাঙচুরের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার ইবি থানার উত্তর মাগুরা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি শ্মশান ঘাটের মূর্তি ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মূর্তি ভাঙচুরকারী আলিনুরকে স্থানীয় বাসিন্দারা আটক করে পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছে। আলিনুর লাঠি দিয়ে গ্রিলের ভেতরের মূর্তি ভাঙচুর করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ঐ ব্যক্তি নিজের নাম ছাড়া এখনো কোনো ঠিকানা বলতে পারেনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!