[ দেশজুড়ে ]
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক
আটককৃতরা। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন ফারুক।
.png)
তিনি জানান, হাজীগঞ্জ থানার পৌর এলাকার রেললাইন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!