[ দেশজুড়ে ]
সিলেট পৌঁছেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সিলেট পৌঁছেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বিমানযোগে সিলেট পৌঁছেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার ( ২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে নভোএয়ার (VQ981) বিমানযোগে ঢাকা থেকে সিলেটে আসেন তিনি। পরে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন।
জানা যায়, নগরীর সুবিদবাজারস্থ খান’স প্যালেসে সিলেট হাওরে মৎস্য সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা সময় নির্ধারণের জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। কার্যক্রম শেষে বিকেল ৪টার দিকে নভোএয়ার (VQ986) বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!