বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউএস-বাংলা (BS533) বিমানযোগে ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন এই বিচারপতি।
জানা যায়, আগামীকাল শুক্রবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সিলেটের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিলেট বিভাগ ও জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিলেট সার্কিট হাউজে গুম সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। কার্যক্রম শেষে ইউএস-বাংলা (BS540) বিমানযোগে ঢাকায় রওনা দেবেন তিনি।
.png)