[ দেশজুড়ে ]
দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে নতুন বাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক নিহত হন। ওই সময় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!