ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ৯ জুন ২০২৪
শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ফাইল ফটো

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার ভোরে উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ও হেলপার মো. রায়হান (২১)। 

জানা গেছে, রোববার ভোররাতে শিবচর উপজেলা আড়িয়াল খাঁ ব্রিজের পূর্ব পাশের ভাঙ্গা-মাওয়া হাইওয়ের ওপর ভাঙ্গামুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় একটি ছোট ট্রাক পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক উজ্জ্বল মারা যান। আহত হন হেলপার রায়হান। পরে রায়হানকে শিবচর উপজেলা ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাকিল আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!