[ দেশজুড়ে ]
বুড়িংচয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ফটো
কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের বাংলাদেশ-ভারতের ২০৬৫ (৮ এস) নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাই পথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
.png)
৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!