ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মেরেই ফেললেন ভাই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ২৩ নভেম্বর ২০২৪
মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মেরেই ফেললেন ভাই
মরদেহ। ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাছ ব্যবসায়ী আপেল লস্করকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই সাজেদুল লস্করের বিরুদ্ধে। 

শনিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ।

নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে। আটককৃত সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা সাজেদুল লাঠি দিয়ে আপেলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আপেল। এ সময় স্থানীয়রা সাজেদুলকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে সাজদুলকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!