[ দেশজুড়ে ]
ভাড়া বাসায় অনৈতিক কার্যকলাপ: নারীসহ আটক ৪
আটককৃতরা। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে কয়েকটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ২টায় দিকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার ও তার স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।
পুলিশ জানায়, পৌরশহরে বশিরপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে চারজনকে আটক করে পুলিশ।
.png)
সদর থানার ওসি মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!