ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ২৩ নভেম্বর ২০২৪
জামালপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

সারাদেশের ন্যায় জামালপুর জেলায় ১৭৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের একাদশ আহ্বায়ক কমিটি।

গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে জামালপুর জেলার আহ্বায়ক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন করেছেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জামালপুর সদরের বাসিন্দা মীর ইসহাক হাসান ইখলাসকে। সদস্য সচিব হয়েছেন একই এলাকার আব্দুল্লাহ আল আবিদ (সৌরভ)। মুখ্য সংগঠক হয়েছেন সদরের আব্দুর রহিম রবিন, আর মুখপাত্র করা হয়েছে সরিষাবাড়ী উপজেলার মো. মাহমুদুল হাসান বিবেককে। কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৯ জনকে সংগঠক এবং ১১৮ জনকে সদস্য করা হয়েছে।

Advertisement

এর আগে, ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১, নড়াইলে ৫১ সদস্য, ৩ নভেম্বর চুয়াডাঙ্গায় ১০১ সদস্য, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্য, ১১ নভেম্বর নেত্রকোণায় ২৫৪ সদস্য, ১২ নভেম্বর মেহেরপুরে ৫১ সদস্য, ১৬ নভেম্বর ঝিনাইদহে ১০৩ সদস্য, ২১ নভেম্বর রাতে শেরপুরে ১২৬ জন সদস্য, গতকাল শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ ও সন্ধ্যায় কুমিল্লায় ২৯৫ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সদস্যদের নামের তালিকা দেখতে ক্লিক করুন>> ১৭৪ সদস্যের আহ্বায়ক কমিটি

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!