ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সরকারি চিকিৎসকদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২৯, ২৩ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলে সরকারি চিকিৎসকদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে সরকারি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে তিনি এ মতবিনিময় সভা করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, সরকারি ডাক্তার যারা আছেন তারা হাসপাতালে রোগীদের প্রতি যত্নবান হবেন। এছাড়া আপনারা সঠিক চিকিৎসা প্রদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।

Advertisement

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল মেতিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ।

আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আবু হানিফ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!