ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে গভীর রাতে মূর্তি ভাঙচুর 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ২৪ নভেম্বর ২০২৪
কুড়িগ্রামে গভীর রাতে মূর্তি ভাঙচুর 
কুড়িগ্রামে মূর্তি ভাঙচুর। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাতের আঁধারে পাঁচটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকার পাড়া কালী মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, কালী মূর্তিগুলো তৈরি করে মন্দিরের সামনে রোদে শুকাতে দেওয়া হয়েছিল। শনিবার গভীর রাতে পাঁচটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল হক ও উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ  ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!