ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঞ্চনজঙ্ঘার হিম বাতাসে বাড়ছে শীত, তাপমাত্রা  ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০, ২৫ নভেম্বর ২০২৪
কাঞ্চনজঙ্ঘার হিম বাতাসে বাড়ছে শীত, তাপমাত্রা  ১৩ ডিগ্রির ঘরে
ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এরই মধ্য তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চলে পঞ্চগড়ের অবস্থান হওয়ায় পাহাড় থেকে প্রবাহিত হিম বাতাসে বাড়ছে শীত।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস কারণে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের চেয়ে কম হয়ে থাকে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!