ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৪৭ ডেঙ্গু রোগী ভর্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ২৫ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৪৭ ডেঙ্গু রোগী ভর্তি
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাঁচ হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৪ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮ জনকে।

Advertisement

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬০ জন। সুস্থ হওয়ায় একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮১৩ জনকে।

জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!