মঙ্গলবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি টিকিট ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত মো. কাউসার মিয়া মিঠামইন উপজেলার চমকপুর ঘাগড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
.png)
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আসামি বিভিন্ন লোকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে টিকিট (কিশোরগঞ্জ টু ঢাকা) সংগ্রহ করে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।