ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৬ নভেম্বর ২০২৪
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৭
কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কার ঘটনায় আরো দুইজন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচংয় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরের দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি মো. এমরান হোসেন।

Advertisement

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম ও সফরজান বেগম এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম।

ওসি এমরান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে বুড়িচংয়ের কালিকাপুর রেলক্রসিং এলাকায় পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্ক দেয়। এতে অটোরিকশাটি রেলপথ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!