[ দেশজুড়ে ]
আইনজীবী হত্যাকাণ্ড: বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে প্রতিবাদ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিসিক ১ নম্বর গেট থেকে বের হয়ে কাশিমপুর রোডের মাথায় ইউটার্ণ করে এম.এ. আরিফ কলেজের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ তন্ময়, মো. মারুফ, মো. ফাহিম, মো. তারেকুলসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তন্ময় বলেন, ইসকন সমর্থক কর্তৃক চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারাদেশে ইসকন সমর্থকদের রাষ্ট্রবিরোধী কার্যক্রম থেকে নির্মূল করতে হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!