ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের বিক্ষোভ 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ১১ নভেম্বর ২০২৪
৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের বিক্ষোভ 
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে ৬ দফা দাবিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি সংগ্রাম পরিষদ ময়মনসিংহের আহ্বায়ক  মো. মোস্তফা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সদস্য সচিব মো. মুশফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তালহা সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. হাসানসহ বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি সংগ্রাম পরিষদ ময়মনসিংহের শিক্ষার্থীরা।

Advertisement

৬ দফা দাবি-
১. স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে।

২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে ডব্লিউএইচওর আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

৬. বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!