ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৭ নভেম্বর ২০২৪
গাজীপুরে বন বিভাগের দখলকৃত জমি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বনবিভাগের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করেছে

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে বনবিভাগের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে উপজেলাধীন ইজ্জতপুর এলাকায় বন বিভাগের জমি অবৈধভাবে দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয় বলে জানা যায়। উক্ত উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৩০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

Advertisement

উচ্ছেদ অভিযান শেষ করে ফিরে যাওয়ার সময় আনুমানিক বিকেল ৩টার দিকে মাসুদের নেতৃত্বে স্থানীয় জনগণ ইজ্জতপুর বাজারে যৌথ বাহিনীর ওপর অতর্কিত হামলা করে।  হামলাকারীরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করে এবং ভেকু গাড়িরও সামনের গ্লাস ভেঙে ফেলে। হামলায় ভেকুর ২ জন ড্রাইভার আহত হয়েছেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!