ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৌরীপুরের তাতকুড়া বাজারে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২৭ নভেম্বর ২০২৪
গৌরীপুরের তাতকুড়া বাজারে আগুন
তাতকুড়া বাজারে অগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরের তাতকুড়া বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাজারের ৫ থেকে ৬টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার বিকেলে উপজেলার তাতকুড়া বাজারে স্থানীয় কুদ্দুস মেম্বারের মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

গৌরীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাতকুড়া বাজারে যায়। তবে, এরইমধ্যে বাজারের ৫ থেকে ৬টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনে সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!