ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ২৭ নভেম্বর ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন সদস্যদের দ্বারা অ্যাডভোকেট সাইফুলের হত্যার প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে দুই দফায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ইকরাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।

Advertisement

এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে শহীদী মসজিদের সামনে থেকে তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও অংশগ্রহণ করেন।

দুটি মিছিল থেকেই উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!