ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাইফুল হত্যায় রংপুরে আইনজীবীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২৭ নভেম্বর ২০২৪
সাইফুল হত্যায় রংপুরে আইনজীবীদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর আদালত চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরামের রংপুর ইউনিটের সভাপতি অ্যাডভোকেট একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফি কামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকসেদুল, আইনজীবী অ্যাডভোকেট কাওসার, অ্যাডভোকেট বায়জিদ ইসলাম, অ্যাডভোকেট আলমগীর, অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, অ্যাডভোকেট মাহমুদুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে যারা হত্যা করেছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!