ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদেরকে নিয়ে স্টাফদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১, ২৮ নভেম্বর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদেরকে নিয়ে স্টাফদের কর্মবিরতি
প্রতীকী ছবি

গাজীপুর সদর সদর থানাধীন নান্দুয়াইল মাস্টারবাড়িতে অবস্থিত হ্যান্ডস ক্লোথিং বিডি লিমিটেড নামের এক কারখানায় বকেয়া বেতনের দাবিতে চলছে কর্মবিরতি। এই কারখানার স্টাফরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদেরকে নিয়ে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন বলে বলে জানা যায়। 

গত বুধবার বিকেল ৪টায় কারখানার পরিচালক  নাফিউল হাসান নাফিস সমস্যা নিরসনে স্টাফদের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু স্টাফরা পরিচালককে তাদের বেতন না দিলে কোনো কথা শুনবেন না বলে জানিয়ে দেন। 

পরিচালকসহ প্রশাসন সেকশনের বিভিন্ন পদবীর অফিসারদের কারখানার ভেতরে মূল দরজা তালাবদ্ধ করে স্টাফ ও শ্রমিকসহ আনুমানিক ২৫০-৩০০ জন বর্তমানে সেখানে অবস্থান করছেন। সবাই রাতে কারখানাতেই ফ্যাক্টরিতে অবস্থান করবেন বলে জানা যায়। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।

Advertisement

হ্যান্ডস ক্লোথিং বিডি লিমিটেডে স্টাফ রয়েছেন ১১০ জন। সব মিলিয়ে ৬৯০ জন শ্রমিক এই পোশাক কারখানাটিতে কাজ করেন। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!