জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিবাগ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেপাল চন্দ্র সাহা বকশীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহাকে নাশকতা মামলায় গ্রেফতার করে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।