[ দেশজুড়ে ]
আইনজীবী হত্যা: লালমনিরহাটে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সমাবেশ
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সমাবেশ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি লালমনিরহাট শাখ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!