[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা
ভূঞাপুর উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা। ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ভূঞাপুর উপজেলাধীন ইব্রাহিম খাঁ সরকারি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে কলেজ কক্ষে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মানুষ অংশ নেন।
সভায় ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান সরকার, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!