ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে গণসমাবেশ 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ২৯ নভেম্বর ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহে গণসমাবেশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে গণসমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। 

মিছিলটি ময়মনসিংহ বড় মসজিদ চত্বর থেকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় বলে জানা যায়। এতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!