ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ২৯ নভেম্বর ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজ শেষে শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কারীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র চৌমূহনা চত্বরে এসে জড়ো হয়ে আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন আলেম সমাজের প্রতিনিধি, স্থানীয় মুসুল্লি ও সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তার বর্ণনা হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতার পাশাপাশি এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!